আন্তর্জাতিক

আরো ট্যাঙ্ক যাচ্ছে সিরিয়ায়,পালাচ্ছে সাধারণ মানুষ

যাচ্ছে ট্যাঙ্ক পালাচ্ছে সাধারণ মানুষ
যাচ্ছে ট্যাঙ্ক পালাচ্ছে সাধারণ মানুষ

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে সিরিয়ার উত্তরাঞ্চলে আরো ট্যাঙ্ক পাঠিয়েছে তুরস্ক।

রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার তুরস্কের কিলিস শহরের অদূরে সীমান্ত পেরিয়ে তুর্কি ট্যাঙ্ক সিরিয়ায় ঢুকে পড়ে এরপর সিরিয়ার ভূখণ্ডে গোলার শব্দ শোনা যায়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

তুর্কি সেনাবাহিনীর অভিযানের মুখে বেসামরিক লোকজনকে পালিয়ে যেতে দেখা গেছে।

তুরস্ক-সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা বলেছেন, তারা সংশ্লিষ্ট এলাকার অন্তত আটটি গ্রাম আইএসের কাছ থেকে পুনর্দখল করেছে।

তুরস্কের গণমাধ্যমে জানানো হয়, তুরস্কের অগ্রসরমাণ ট্যাঙ্কবহরে গোলন্দাজ দলও রয়েছে— তারা আইএসের অবস্থানে হামলা চালাচ্ছে।

বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, প্রায় ২০টি ট্যাঙ্ক, অস্ত্রসজ্জিত পাঁচটি সাঁজোয়া যানসহ অন্যান্য সমরযান এই অভিযানে অংশ নিচ্ছে।

সবশেষ এই হামলা চলছে জারাবুলুস শহরের ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

গত সপ্তাহে তুর্কি বাহিনী প্রথমবারের মতো সিরিয়ায় ঢুকে জারাবুলুসে অভিযান চালায়। তুর্কি বাহিনীর সহায়তায় আইএস যোদ্ধাদের হটিয়ে জারাবুলুস এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেন সিরিয়ার বিদ্রোহীরা।

তুরস্ক-সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা বলেছেন, সবশেষ এই আক্রমণের লক্ষ্য সীমান্ত এলাকায় আইএসের ওপর পূর্ব ও পশ্চিম উভয় দিক থেকে চাপ সৃষ্টি করা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ