মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এবার মর্মাহত তুরস্কও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মীর কাসেম আলীকে জামাতের প্রধান অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তুরস্ক দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না এবং তারা আশা করে, এভাবে ফাঁসি দেয়ার ঘটনা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিভেদ বাড়াবে না।
এর আগে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করায় পাকিস্তান গভীরভাবে মর্মাহত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
শনিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাত ১০টা ৩৫ মিনিটে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়।