আন্তর্জাতিক

ওবামাকে দুয়ের্তির গালাগালি, বৈঠক বাতিল

ওবামা
ওবামা

ফিলিপিনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তির সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অকথ্য ভাষায় ওবামাকে গালি দেয়ায় বৈঠকটি বাতিল করা হয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র।

লাওসে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স-আসিয়ানের সম্মেলনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার এই বৈঠকটি হওয়ার কথা ছিল।

এর আগেই গতকাল একটি সংবাদ সম্মেলনে ওবামাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন দুয়ের্তি।

দুয়ের্তি বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে মানবাধিকার বিষয়ে কোন কথা শুনবেননা তিনি। মানবাধিকার প্রসঙ্গ তুললে ওবামার জন্য অপ্রতীতিকর হবে। এমনটা হলে বৈঠকেই তিনি ওবামাকে কঠোর ভাষায় গালাগাল করবেন।

এই বক্তব্য দেয়ার সময়েই দুয়ের্তি অকথ্য ভাষায় গাল দেন মার্কিন প্রেসিডেন্টকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ