সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর বিরুদ্ধে হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাস হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে একজন নিহত ও ৮০ জন আহত হয়েছেন।
স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মীরা অভিযোগ করেছেন, হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়, যাতে ক্লোরিন গ্যাস রয়েছে। এতে আহতদের মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলেপ্পোর পশ্চিমাংশ সরকারি বাহিনীর দখলে আর বিদ্রোহীদের দখলে থাকা পূর্ব অংশে এ হামলা চালানো হয়। তবে এ অভিযোগের সত্যতা নিরপক্ষভাবে নিশ্চিত করা যায়নি।
গত আগস্টে জাতিসংঘ নেতৃত্বাধীন একটি তদন্ত দল সরকারি বাহিনীর বিরুদ্ধে দুইবার ক্লোরিন গ্যাস হামলা চালানোর প্রমাণ পায়।
সিরীয় সরকার বরাবরই ক্লোরিন গ্যাস হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: