জঙ্গি গোষ্ঠী আইএসের ছোড়া রকেট হামলায় নিহত হয়েছেন তুরস্কের ৩ সেনা। আহত হয়েছেন আরো ৪ জন।
বিবিসি সূত্র মতে, সিরিয়ার উত্তরাঞ্চলে আল-রাই শহরের কাছে তুর্কি সেনাবাহিনীর ২টি ট্যাঙ্কে আইএস হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। দুই সপ্তাহ ধরে সিরিয়ার চালানো তুরস্কের অভিযানে এবারই প্রথমবারের মতো তাদের ওপর হামলা চালায় জঙ্গি এ গোষ্ঠী।
এছাড়াও সেনাবাহিনী বাহিনী জানিয়েছে, তাদের সর্মথনে সিরিয় বিদ্রোহী সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি আল রাই দক্ষিণের আইএস নিয়ন্ত্রিত কিছূ গ্রাম দখল করতে সক্ষম হয়েছে।
তারা জারাব্লুসের পশ্চিমাঞ্চলেরও নিজেদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: