বারাক ওবামার চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ভালো নেতা বললেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় টেলিভিশন চ্যানেল এনবিসিতে কমান্ডার ইন চীফ নামক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, যদি পুতিন আমার সম্পর্কে ভালো কিছু বলে তবে আমারও তার সম্পর্কে মহান কিছু বলা উচিত। রুশ প্রেসিডেন্ট তার নিজদেশের ওপর ভালোই নিয়ন্ত্রণ রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, বিশ্বে অস্থিতিশীলতার বীজ বপনের জন্য পুতিনকে দায়ী করেন পেন্টাগন প্রধান।
এদিকে, ফিলাডেলাফিয়ায় এক বক্তৃতায় ট্রাম্প, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে জয়ী হলে দেশটির সামরিক বাহিনীর সবক্ষেত্রে সম্প্রসারণের অঙ্গীকার করেন।
তিনি বলেন, শক্তি অর্জনের মধ্য দিয়ে শান্তি চান এবং যুক্তরাষ্ট্রের সব ন্যাটো মিত্রের জন্য তাদের জাতীয় আয়ের ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের বাধ্যবাধকতা পূরণ করতে চান তিনি।