ভারতের মুম্বাইয়ে নৌবাহিনীতে নিয়োগের সময় পদদলিত হয়ে বহু মানুষ আহত হয়েছেন।
শুক্রবার সকালে মুম্বাইয়ের মালাদে নৌবাহিনীর একটি ঘাঁটিতে নতুন সদস্য সংগ্রহের সময় জড়ো হওয়া প্রার্থীদের হুড়োহুড়িতে এই পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
এনডিটিভি বলছে, শুক্রবার সকালে আইএনএস হামলা নামের নৌবাহিনীর এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে প্রায় ৬ হাজার প্রার্থী জড়ো হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু কর্তৃপক্ষ আশা করেছিল, ৪ হাজার প্রার্থী আসতে পারেন। এই বিপুল সংখ্য্ক প্রার্থীর বড় একটি অংশ গেট দিয়ে একসঙ্গে ঢোকার চেষ্টা চালালে হুড়োহুড়ির সৃষ্ট হয়। এতে পদদলিত হয়ে আহত হন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠিচার্জ করে।
ভারতের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, বহু মানুষের আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষের অনুমান ছিল নৌঘাঁটির এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে ৪ হাজার প্রার্থী আসতে পারেন। তবে প্রায় ছয় হাজার প্রার্থী জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
গেইট দিয়ে একসঙ্গে ঢোকার সময় হুড়োহুড়ির সৃষ্টি হলে লাঠিচার্জ করে পুলিশ।
নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে দুই জনের আহত হওয়ার কথা জানানো হয়েছে।