আন্তর্জাতিক

জেনেভা বৈঠক: সোমবার সূর্যাস্তের মধ্যে সিরিয়ার লড়াই বন্ধের প্রক্রিয়া শুরু

জেনেভা বৈঠক
জেনেভা বৈঠক

সিরিয়ার সহিংসতা বন্ধ করতে একটি যৌথ পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া।

জেনেভায় আলোচনার পর দুই পক্ষই সম্মত হয়েছে যে, আগামী সোমবার সূর্যাস্তের মধ্যে সিরিয়ার লড়াই বন্ধের প্রক্রিয়া শুরু করা হবে।

এরপর দেশটিতে একটি রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সিরিয়ার বিরোধীদের নির্দিষ্ট কয়েকটি স্থানে সামরিক অভিযান বন্ধ করবে সিরিয়ার সরকার। এছাড়া কথিত ইসলামিক স্টেট এবং আল নুসরা যোদ্ধাদের দমন করতে একটি যৌথ কেন্দ্র প্রতিষ্ঠা করবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।

এ চুক্তির ফলে আলেপ্পোসহ অবরুদ্ধ এলাকাগুলোয় চলাচলের সুযোগ তৈরি হবে এবং সেসব এলাকায় মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছে জাতিসংঘ।

জেনেভায় দিনব্যাপী আলোচনার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই পরিকল্পনার কথা ঘোষণা করেন।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সোমবার সূর্যাস্তের মধ্যে সিরিয়ার সহিংসতা বন্ধ করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এর আগে আর কোনো পরিকল্পনা এতটা ভালো হয়নি— এটি বাস্তবায়িত হলে সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তনে সব পক্ষের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, এটি বাস্তবায়ন করতে গেলে সিরিয়ার সরকার এবং বিরোধী, উভয়পক্ষকেই চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। বিরোধীরা জানিয়েছে, তারা পরিকল্পনাটি মেনে চলবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলছেন, নতুন এই সমঝোতার কথা সিরিয়ার সরকারকে জানিয়েছে রাশিয়া এবং তারা আশ্বাস দিয়েছে, এটি বাস্তবায়নে তারা তৈরি।

তবে ল্যাভরভ বলেছেন, এখনো কিছুটা অবিশ্বাস রয়ে গেছে এবং কোন কোন পক্ষ হয়তো এই সমঝোতাকে ভালোভাবে নাও নিতে পারে। সূত্র: বিবিসি

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ