ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এবার সন্ত্রাসীরা পুলিশের একটি চৌকিতে হামলা চালিয়েছে। সোমবার রাতে কাশ্মিরের হান্দারার কাছে এ হামলা চালানো হয়।
কাশ্মিরে ভারতীয় সেনা শিবিরে প্রায় দেড় দশকের মধ্যে ভয়ংকরতম সন্ত্রাসী হামলার একদিন পর এ ঘটনা ঘটল।
কাশ্মিরের গ্রীষ্মকালিন রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে হানআরার অবস্থান। ওই নিয়ন্ত্রণ রেখার পাশেই উরিতে গত রোববার সেনাবাহিনীর ১২ ব্রিগেডের সদর দপ্তরে চার সশস্ত্র জঙ্গি হামলা চালায়।
প্রায় ৬ ঘণ্টা ধরে সেনা ও জঙ্গি লড়াইয়ের পর ৪ জঙ্গি মারা যায়। এতে ১৮ জন ভারতীয় সেনা নিহত ও আহত হয় ৩০ জনেরও বেশি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: