রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পুতিন সমর্থিত ইউনাইটেড রাশিয়া দলটি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।
৯০% ভোট গণনার পর দেখা যাচ্ছে ইউনাইটেড রাশিয়া প্রায় ৫৪% ভোট পেয়েছে এবং ৪৫০টির মধ্যে কমপক্ষে ৩৩৮টি আসন পাচ্ছে। এরপরই রয়েছে জাতীয়তাবাদী এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি। তারা ১৬% থেকে ১৮% ভোট পেয়েছে।
এদিকে, উদারপন্থী বিরোধী দলগুলো এবার ৫% ভোটও পায়নি। রোববার এ নির্বাচন হয়েছে— এতে প্রথমবারের মতো ভোট দিয়েছেন ইউক্রেন থেকে বেরিয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত ক্রিমিয়ার জনগণও।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: