ভারতের জম্মু ও কাশ্মীরের নওগাম ও উরি সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টার সময় সেনাবাহিনীর গুলিতে ১০ জঙ্গি নিহত হয়েছে। ওই সময় এক সেনা সদস্য নিহত ও অপর ২ জন আহত হয়।
স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।
এর আগে রোববার উরিতে সেনাবাহিনীর ১২ ব্রিগেডের সদরদপ্তরে চার সশস্ত্র জঙ্গি হামলা চালায়। প্রায় ৬ ঘণ্টা ধরে চলা সেনা-জঙ্গি লড়াইয়ে হামলাকারী চার জঙ্গি নিহত হয়।
আর ১৮ জন ভারতীয় সেনা নিহত এবং আহত হয় ৩০ জনেরও বেশি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: