যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার চার্লট শহরে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহতের জের ধরে সেখানে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলে।
বিবিসি সূত্র মতে, শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশে হঠাৎ করে বন্দুকের গুলিতে একজন গুরুতর আহত হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এ সময় শত শত বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে বোতল ও আগুন ছোড়ে।
পরিস্থিতি সামাল দিতে তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে দাঙ্গা পুলিশ। এ ঘটনায় ৪ জন আহত হয়। পাশাপাশি বিক্ষোভ সামাল দিতে পুলিশ প্রধানের অনুরোধে শহরটিতে অবস্থান করছে ন্যাশনাল গার্ড বাহিনীও।
এদিকে, গত সপ্তাহে পুলিশের গুলিতে তিন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: