আন্তর্জাতিক

দ্বিতীয় দিনের মতো আলেপ্পোয় হামলা চালাচ্ছে সরকারি বাহিনী

আলেপ্পোয় হামলা
আলেপ্পোয় হামলা

সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে দ্বিতীয় দিনের মতো মূহুর্মূহু হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। স্থানীয় সময় সকাল ৬টা থেকে নতুন করে এ হামলা শুরু হয়েছে।

তবে হামলায় কোন ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবারে রাতভর বিমান হামলা চালায় সেনাবাহিনী।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, আলেপ্পার ভিন্ন ভিন্ন এলাকা লক্ষ্য করে ৩০টি বিমান হামলা চালায় সেনাবাহিনী। আলেপ্পায় নতুন করে আক্রমণ চালানোর ঘোষণার পরই সরকারি বাহিনীর এই হামলা শুরু হয়।

এ সময় সেখানকার বিদ্রোহীদের আশ্রয়স্থল এড়িয়ে চলতে বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। এমনকি বেসামরিক নাগরিকদের পাশাপাশি বিদ্রোহীদের নিরাপদে আলেপ্পো ছেড়ে চলে যাওয়ার পথও খোলা রেখেছে আসাদ বাহিনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ