আন্তর্জাতিক

ওয়াশিংটনে বিপণিবিতানে গুলির ঘটনায় সন্দেহভাজন আটক

সন্দেহভাজন আটক
সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিপণিবিতানে গুলিতে হতাহতের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সন্দেহভাজন ওই ব্যক্তিকে গতকাল শনিবার আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলন করবে ওয়াশিংটন অঙ্গরাজ্য পুলিশ।

গত শুক্রবার সন্ধ্যার দিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হন। আহত হন দুজন।

ঘটনার পর বন্দুকধারী সটকে পড়ে। তাকে ধরার জন্য ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারীর ছবি প্রকাশ করা হয়। পুলিশের বিবরণ অনুযায়ী, বন্দুকধারী পুরুষ। বয়স প্রায় ২০ বছর।

হামলার উদ্দেশ্য এখনো অস্পষ্ট। কর্তৃপক্ষ বলছে, ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো তথ্য-প্রমাণ এখন পর্যন্ত মেলেনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ