সিরিয়ার আলোপ্পো শহরে বর্বরতায় রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে স্থানীয় সময় রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় যুক্তরাষ্ট্র এ অভিযোগ তোলে।
বিবিসি সূত্র মতে, গত কয়দিনে আলেপ্পো শহরে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুরোধে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে। সেখানে মার্কিন রাষ্ট্রদূত সামান্তা পাওয়ার সিরিয়ার এ অবস্থার জন্য সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে।
নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের এক হয়ে এ ব্যাপারে রাশিয়াকে থামানোর আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া হামলা চালানোর কথা বরাবরই অস্বীকার করে আসছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: