আন্তর্জাতিক

পাকিস্তানি তালেবান নেতা তারিকসহ নিহত ১০

তালেবান নেতা আজম তারিক
তালেবান নেতা আজম তারিক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিশেষ বাহিনীর অভিযানে পাকিস্তানি তালেবান গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা আজম তারিক নিহত হয়েছেন।

বিবিসি সুত্র মতে, নেটোর সহায়তায় আফগানিস্তানের বিশেষ বাহিনী পাকতিয়া প্রদেশের বারমল জেলায় গত শনিবার অভিযান চালায়। এতে আজম তারিক নামের ওই নেতা নিহত হন। অভিযানে তার ছেলেসহ আরো ৯ জন নিহত হন।

পাকিস্তানি সংবাদসংস্থা ডনের প্রতিবেদনে বলা হয়, ৪টি হেলিকপ্টার গানশিপ ও ২টি ড্রোনের সহায়তায় স্থল বাহিনী অভিযানটি পরিচালনা করে। প্রায় ৪ থেকে ৫ ঘণ্টারও বেশি সময় লড়াই শেষে এসব জঙ্গিকে হত্যা করা সম্ভব হয়।

২০১৪ সালে তালেবান গোষ্ঠী ভেঙে যাওয়ার পর একটি অংশের মুখপাত্র ছিলেন তারিক। সামরিক অভিযানের কারণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্ত অবস্থান হারানোয় অনেক পাকিস্তানি তালেবান আফগানিস্তান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ