জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিরা ঢাকার গুলশানের মতো একই কায়দায় ভারতে হামলার ছক করেছিল বলে তথ্য পাওয়ার দাবি করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।
রাজ্য পুলিশের বরাত দিয়ে কলকাতা টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলছে, বাংলাদেশে বিচারক হত্যা মামলার আসামী জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ভারতে ওই হামলার পরিকল্পনা ছিল তাদের।
সম্প্রতি পশ্চিমবঙ্গ ও আসাম থেকে ছয় জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এ হামলা পরিকল্পনার তথ্য জেনেছে বলে প্রতিবেদনে লেখা হয়েছে।
পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আরো জানানো হয়, জেএমবির শীর্ষ কমান্ডার আরিফের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার সাজা কার্যকরের সপ্তাহখানেকের মধ্যে হলি আর্টিজান রেস্তোরার মতো হামলার পরিকল্পনা করছিল নিষিদ্ধ সংগঠনটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: