প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস নাইন-ইলেভেন বিল অনুমোদন করেছে ।
সিনেটে বিলের পক্ষে পড়ে ৯৭ ভোট, আর বিপক্ষে ১ ভোট। আর প্রতিনিধি পরিষদে বিলের পক্ষে ৩৪৮ ও বিপক্ষে ৭৭ ভোট পড়ে।
এর ফলে যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের সদস্যরা ওই ঘটনায় সৌদি সরকারের সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন।
এদিকে, প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসের এই পদক্ষেপকে বিপজ্জনক নজির বলে অভিহিত করেছেন।
এসময় তিনি বলেন, কংগ্রেস এটা ভুল করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: