আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিশেষ অভিযান ভারতের

জম্মু-কাশ্মীর মানচিত্র
জম্মু-কাশ্মীর মানচিত্র

ভারতের জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসী অবস্থানে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও রণবীর সিং।

তিনি বলেন, বুধবার রাত থেকেই এই চিরুনি অভিযান শুরু হয়েছে।

এসময় শুধুমাত্র সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের লক্ষ্য করেই হামলা চালানো হয় তবে তা শেষও হয়েছে।

এসময় ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি— এই অঞ্চলকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল না বানানোর জন্য পাকিস্তানের প্রতি বারবার আহ্বান জানানো হলেও তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেননি বলেও উল্লেখ করেন ডিজিএমও।

গত ১৮ সেপ্টেম্বর উরিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহতের পর এই প্রথম বড় কোনো সামরিক অভিযান চালিয়েছে দিল্লি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ