আন্তর্জাতিক

৯/১১ বিল পাসের সিদ্ধান্তে উদ্বিগ্ন সৌদি

৯/১১
৯/১১

মার্কিন কংগ্রেসে ৯/১১ বিল অনুমোদনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, বিলটি অনুমোদন পাওয়ায় ক্ষতিগ্রস্তদের পরিবারগুলো সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবে। এর ফলে যুক্তরাষ্ট্রসহ সব দেশের সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

৯/১১ হামলার ১৯ সন্ত্রাসীর মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। তবে এ হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি সৌদি আরব বরাবরই অস্বীকার করে আসছে।

গত বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো সত্ত্বেও কংগ্রেস হতাহতদের পরিবারের সদস্যদের সৌদি সরকারের সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়ে বিলটি পাস করে।

মার্কিন কংগ্রেস ৯/১১ এ সন্ত্রাসী হামলা সংশ্লিষ্ট বিলটি অনুমোদন পাওয়ার ফলে নিহতদের পরিবার ক্ষতিপূরণ চেয়ে মামলার সুযোগ পেল।

এদিকে, বিল পাসের এ সিদ্ধান্তকে কংগ্রেসের ভুল হিসেবে আখ্যা দিয়ে এ পদক্ষেপকে বিপজ্জনক এক নজির বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ওবামা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ