আন্তর্জাতিক

পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন ‘স্থগিত’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃত্তি
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃত্তি

জম্মু ও কাশ্মীর সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেছে। এদিকে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এই সহযোগিতা সংস্থাটি দিন দিন কার্যকারিতা হারাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

চার্টারে না থাকলেও, সার্ককে কার্যকর করতে এই ফোরামেই দ্বিপাক্ষিক সমস্যাগুলো নিয়ে আলোচনার সুপারিশ তাদের।

জম্মু ও কাশ্মীর সীমান্তে উত্তেজনার জেরে প্রথমে ভারত সার্ক শীর্ষ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত জানায়। অভ্যন্তরীন বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের কারণে না যাওয়ার কথা জানায় বাংলাদেশও। পরে আফগানিস্তান, ভূটান এবং সবশেষে শ্রীলংকাও যোগ দেবে না বলে জানিয়ে দেয়।

শুক্রবার সার্ক শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে স্থগিত করে, বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সম্মেলনে যোগদানে কয়েকটি সদস্য দেশের অনাগ্রহের পরিপ্রক্ষিতেই এই ঘোষণা।

সেইসঙ্গে দ্বিপাক্ষিক সমস্যাকে আঞ্চলিক ফোরামের ওপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে সার্কের চেতনা লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে ভারতের বিরুদ্ধে।

এ অবস্থায় সার্কের গতিশীলতা কমে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সমস্যাগুলোর কারণে সার্ক কার্যকারিতা হারাচ্ছে বলেও মত তাদের।

যদিও সার্ক চার্টার অনুযায়ী, সম্মেলনে দ্বিপাক্ষিক কোন সমস্যাই আলোচনা করা যায় না।

তবে এ ধরনের সমস্যার কারণে অতীতেও শীর্ষ সম্মেলন স্থগিতের দৃষ্টান্ত তুলে ধরে, সঙ্কট সমাধানে সার্ককেই উদ্যোগ নিতে হবে-বলে মনে করেন সার্কের সাবেক মহাসচিব কিউ এ এম এ রহিম।

১৯৮৫ সালে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সার্ক গঠিত হলেও এখন পর্যন্ত এ জোট ১৮টি বৈঠক করতে পেরেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ