আন্তর্জাতিক

কাশ্মির সীমান্ত উত্তেজনা প্রশমনে ভারত-পাকিস্তানকে উদ্যগী হওয়ার আহ্বান

 বান কি-মুন
বান কি-মুন

কাশ্মির সীমান্তের উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানকে অবিলম্বে উদ্যগী হওয়ার আহ্বান জানিয়ে— এ বিষয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

মুনের মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে সৃষ্টি সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে গত ১৮ সেপ্টেম্বর ভারতের সেনা ঘাঁটিতে হামলার পর লাইন অব কন্ট্রোলে অস্ত্রবিরতি ভঙ্গ হওয়ার ঘটনায় জাতিসংঘ মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বান কি-মুন দুপক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

পাকিস্তান ও ভারত সরকারকে কাশ্মির সমস্যা্সহ অন্যাটন্যত বিরোধের বিষেয়গুলো আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।

এতে মহাসচিব বলেন, দুই পক্ষ চাইলে তার কার্যালয় মধ্য স্থতা করতে প্রস্তুত রয়েছে।

বান কি-মুনের এই আহ্বানের পর ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি— বরং শনিবার ভোরেও কাশ্মির সীমান্তে দুই পক্ষের মধ্যেহ প্রায় ৪ ঘণ্টা গোলাগুলি হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যকমে খবর এসেছে। তার পর থেকে দিল্লিসহ ৬টি স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

পাকিস্তান আইএসপিআর এর বরাত দিয়ে দেশটির অনলাইন সংবাদ মাধ্যযমের খবরে বলা হয়েছে, কাশ্মীর সীমান্তের ভিম্বার সেক্টরে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোলাগুলি চলে। তবে কারও হতাহত হওয়ার কোনো তথ্য, পাকিস্তানের পত্রিকায় আসেনি। গোলাগুলির বিষয়ে ভারতীয় সেনাবাহিনীরও কোনো বক্তব্যয পাওয়া যায়নি।

দুই সপ্তাহ আগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের উরি এলাকায় একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হন।

ভারত ওই ঘটনার জন্যভ পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করেছে, যদিও পাকিস্তান তাদের কোনো দায় থাকার কথা অস্বীকার করে আসছে।

উরির ঘটনার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যেি নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশ করে জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়েছে।

জবাবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, ভারতের অভিযানের দাবি ‘বিভ্রান্তিমূলক’।

পাকিস্তানের সংবাদমাধ্যকমের বলা হয় সীমান্তে যা ঘটেছে, তাকে ‘দুই পক্ষের মধ্যে গোলাগুলি’, এবং তাতে ১৪ ভারতীয় সেনা নিহত হয়েছে এবং একজন জীবিত ধরা পড়েছে।

এ উত্তেজনার মধ্যেয দুই দেশেই সীমান্ত থেকে বেসামরিক লোকজন সরিয়ে নেয়ার এবং সামরিক মহড়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ, ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানে স্বাধীন হওয়া ভারত ও পাকিস্তান এ পর্যন্ত চার বার যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যেয ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছাড়া প্রতিবারই বিবাদের কেন্দ্রে ছিল কাশ্মির সমস্যাত।

কশ্মিরের এলওসিতে অস্ত্রবিরতি বজায় রাখতে ২০০৩ সালে ভারত ও পাকিস্তানের মধ্যো একটি চুক্তি হলেও দুই পক্ষই তা লঙ্ঘন করেছে বহুবার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ