ব্যবসায়ের ক্ষতি দেখিয়ে ১৮ বছর ধরে আয়কর দেন না যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
দ্য নিউইয়র্ক টাইমস শনিবার এ খবর প্রকাশ করে।
ট্রাম্প ১৯৯৫ সালের আয়কর বিবরণীতে তার ব্যবসায় ৯১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতির ঘোষণা দেন। এরপর ১৮ বছর ধরে ফেডারেল সরকারকে কোনো আয়কর দেননি তিনি।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ক্ষতির পরিমাণ এত বেশি দেখিয়েছিলেন যে এতে তিনি কর না দিয়ে থাকতে পারেন। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির বলছে, নিউইয়র্ক টাইমস হিলারি ক্লিনটনের প্রচারণায় যোগ দিয়ে উদ্দেশ্যমূলকভাবে এসব প্রকাশ করেছে। তারা বরাবরের মতোই ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশ করতে অস্বীকৃতি জানায়।
এদিকে, ট্রাম্পের প্রচারণা শিবির বলছে, আইন মোতাবেক যে পরিমাণ কর দিতে হবে তার চেয়ে বেশি কর দেয়ার ঝক্কি থেকে নিজের ব্যবসা, পরিবার ও কর্মকর্তা-কর্মচারীদের বাঁচিয়ে রাখার দায়িত্বশীলতা তার রয়েছে।