কলম্বিয়ার সরকারের সঙ্গে ফার্ক বিদ্রোহীদের যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ।
এ চুক্তি পর এ বিষয়ে দেশটির জনগণের মতামত জানতে এক গণভোটের আয়োজন করা হয়। গণভোটে ৫২.২৪ শতাংশ মানুষ চুক্তির বিপক্ষে ভোট দিয়েছে আর চুক্তির পক্ষে ভোট পড়েছে ৪৯.৮ শতাংশ।
ভোটের এই ফলাফলের কারণে শান্তি চুক্তি বাস্তবায়ন অনেকটা অনিশ্চিত হয়ে পড়লো বলে অভিমত বিশ্লেষকদের।
তবে, কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্তোস গণভোটের ফলাফল মেনে নিয়ে বলেন, দেশটির ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তি চুক্তি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
গত সপ্তাহে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে কলম্বিয়ার দীর্ঘ ৫২ বছরের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটে। এ সংঘাতে ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত ও অভ্যান্তরিণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৬০ লাখ মানুষ।