আন্তর্জাতিক

কুন্দুজ শহর নিয়ন্ত্রণে নিয়েছে সরকারিবাহিনী

কুন্দুজ নিয়ন্ত্রণে সরকারিবাহিনীর
কুন্দুজ নিয়ন্ত্রণে সরকারিবাহিনীর

আফগানিস্তানের উত্তরাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ নিয়ন্ত্রণে নিয়েছে সরকারিবাহিনী।

রোববার কুন্দুজ নগরীতে ঢুকে পড়েছিল তালেবান জঙ্গিরা। চারদিক থেকে কুন্দুজে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা।

এক ভিডিও বার্তায় তালেবানরা শহরটিতে প্রবেশের খবর জানায়। শহরের সেন্ট্রাল স্কয়ারে নিজেদের পতাকা উড়ায় তালেবানরা।

এর আগে ২০১৫ সালে কুন্দুজ শহর দখল করে নিয়েছিল তালেবান জঙ্গিরা। তবে কয়েক দিনের মধ্যে ন্যাটো বাহিনীর সহায়তায় তা পুনরুদ্ধার করে সরকারিবাহিনী।

কুন্দুজের পুলিশ চিফ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন শহর কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবানদের হটাতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

অভিযানে আরো আফগান সেনা যোগ দিচ্ছে। রয়টার্স জানিয়েছে শহরের বিভিন্নস্থানে লড়াই চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ