রাশিয়ার সঙ্গে সিরিয়া নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সিরিয়ার চলমান সহিংসতা বন্ধে অস্ত্র বিরতির চুক্তির শর্ত মেনে চলতে রুশ পক্ষ আন্তরিক নয় বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত করে দিয়েছে।
রুশ-মার্কিন আলোচনা ভেঙে যাওয়ায় সাড়ে পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধের কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা আবারো বাধাগ্রস্ত হলো।
ফলে যুক্তরাষ্ট্র সিরীয় সরকার বিরোধীদের সমরাস্ত্র, রসদ ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে রাশিয়াও আসাদ সরকারকে সামরিক সহযোগিতা বাড়াতে পারে।
যার ফলে সংঘাত আরো তীব্র হতে পারে। এদিকে, রুশ বিমান এবং ইরানি মিলিশিয়াদের সহায়তায় প্রেসিডেন্ট আল আসাদের অনুগত বাহিনী বিদ্রোহীদের হাত থেকে আলেপ্পো উদ্ধারে অভিযান চালাচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: