যুক্তরাষ্ট্রের নির্বাচনে দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল ট্রাম্পের রানিং মেটদের মধ্যে মুখোমুখি বিতর্ক হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় লংউড ইউনিভার্সিটিতে ৯০ মিনিটের এ বির্তক শুরু হয়। বিতর্কে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম কেইন ও রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স নেতৃত্ব, অভিবাসন, বর্ণ সম্পর্ক এবং আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন।
বিতর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিনের প্রশংসা করায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন টিম কেইন।
পাশাপাশি রাশিয়ার সঙ্গে তার বাণিজ্য সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
আর হিলারি ক্লিনটনকে 'দুর্বল' ও 'অপরিণামদর্শী' নেতা আখ্যা দিয়ে মাইক পেন্স বলেন, বিভিন্ন বিষয়ে তার পররাষ্ট্রনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। বিতর্কে সঞ্চালক ছিলেন সিবিএস নিউজের এলাইন কুইজানো।