জম্মু ও কাশ্মীর সীমান্তের কুপওয়ারা জেলার লানগেটে এবার সেনা ছাউনিতে হামলা চালিয়েছে জঙ্গিরা।
এ সময় ভারতীয় সেনাদের পাল্টা গুলিতে ৩ জঙ্গি নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সেনা পোশাকে হামলা চালায় জঙ্গিরা।
রাষ্ট্রীয় ৩০ রাইফেলসের দুটি ক্যাম্পে হামলা চালায় তারা। এ সময় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালায়। এতে ৩ জঙ্গি নিহত হন।
আধা ঘণ্টার গোলাগুলির পর জঙ্গিরা পালিয়ে যায়। এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে সার্চ অপরারেশন শুরু করেছেন সেনারা।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কমপক্ষে ১২টি জঙ্গিঘাঁটি গড়ে উঠেছে। সেখান থেকে ১০০ জঙ্গি নিয়ন্ত্রণ রেখা অবিক্রম করে ভারতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্য সামনে আসার পর নড়েচড়ে বসেছে ভারতের নিরাপত্তা বাহিনী।