আন্তর্জাতিক

ভারতের ২২ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

২২টি বিমানবন্দরে সতর্কতা জারি
২২টি বিমানবন্দরে সতর্কতা জারি

ভারতের রাজধানী দিল্লিসহ চারটি রাজ্যের ২২টি বিমানবন্দরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

এনডিটিভি সূত্রে জানা গেছে, হামলার আশঙ্কার কথা জানার পর এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার বার্তায় দিল্লিসহ পাকিস্তানি সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিমানবন্দরগুলোকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জাননো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, প্রত্যেকটি রাজ্যের পুলিশ প্রধান ও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনী সিআইএসএফের কাছেও বার্তা পাঠিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিরাপত্তা ব্যুরো।

পাশাপাশি রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ও বেসরকারি এয়ারলাইন্সগুলোকেও নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ