ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির সীমান্ত আবারো উত্তপ্ত হয়ে উঠেছে।
শনিবার জম্মু-কাশ্মির সীমান্তের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় এক সেনা সদস্য আহত হয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অংশে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর এ পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী ২৫ বারেরও বেশি অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ নয়া দিল্লির।
গত বছর ভারত-পাকিস্তান সীমান্তে ৪০৫টি গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৬ বেসামরিক নাগরিক নিহত ও ৭১ জন আহত হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: