আন্তর্জাতিক

নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

এবার নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওটেপে নারীদের উদ্দেশ্যে নোংরামীপূর্ণ মন্তব্য করতে দেখা যায় ট্রাম্পকে।

গত ২০০৫ সালে তৈরি তিন মিনিটের ওই ভিডিওফুটেজটি শুক্রবার মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এ ঘটনায় শুধু ট্রাম্পের সমালোচকরা নয়, রিপাবলিকান পার্টির সিনিয়র নেতারা পর্যন্ত নিন্দা জানাচ্ছেন।

এদিকে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তার এ মন্তব্যকে ভয়ঙ্কর অভিহিত করে বলেছেন, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে দেয়া উচিত হবে না। তবে, এ মন্তব্যের জন্য এরইমধে দুঃখ প্রকাশ করেছেন ট্রাম্প।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ