আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে

ইয়েমেনে বিমান হামলা
ইয়েমেনে বিমান হামলা

ইয়েমেনের রাজধানী সানায় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে।

শনিবারের এ হামলায় আহত হন পাঁচশ'রও বেশী মানুষ।

উদ্ধারকর্মীরা জানান, হামলার পর ওই এলাকায় হতাহতদের শরীরের ছিন্নভিন্ন টুকরো অংশ পড়ে থাকতে দেখেছেন তারা।

সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী এ হামলার চালিয়েছে বলে অভিযোগ করেছে ইয়েমেন সরকার।

তবে হামলার কথা স্বীকার করেনি সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে, এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইয়েমেনে মানবাধিকার বিষয়ক সমন্বয়ক জেমি ম্যাকগোল্ডরিক। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হামলার ঘটনাটি তদন্ত করে দেখছে তারা। এছাড়া সৌদির সঙ্গে যে কোনো সময় তাদের সম্পর্কেরও পরিবর্তন হতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ