কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস তার নোবেল পুরস্কারের অর্থ দেশটির অর্ধশতকের গৃহযুদ্ধে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দান করার ঘোষণা দিয়েছেন।
প্রেসিডেন্ট সান্তোষ জানিয়েছেন তিনি পরিবারের সঙ্গে আলোচনা করে নোবেল পুরস্কারের ১২ লাখ ৫০ হাজার ডলার গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
কলম্বিয়ার চোকো অঞ্চলের শহর বোজোয়ায় গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে সান্তোষ এই ঘোষণা দেন। ৫২ বছরের গৃহযুদ্ধ বন্ধে ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তিচুক্তির করেন।
এই যুদ্ধে ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত ও ৬০ লাখেরও বেশী মানুষ বাস্তুচ্যুত হয়। শান্তি প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এবার প্রেসিডেন্ট সান্তোষকে নোবেল শান্তি পুরষ্কার দেয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: