নতুন ১৭ ধর্মযাজককে কার্ডিনাল মনোনিত করেছেন পোপ ফ্রান্সিস— এর মধ্যে রয়েছেন বাংলাদেশের খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু প্যাট্রিক ডি রোজারিও।
সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে নতুন কার্ডিনালদের তালিকায় আর্চ বিশপ প্যাট্রিক রোজারিওর নাম দেখা যায়।
বাংলাদেশ থেকে তিনিই প্রথম কার্ডিনাল হলেন। এর ফলে পরবর্তী পোপ নির্বাচনে একজন বাংলাদেশিও ভোট দেবেন। পোপও কার্ডিনালদের মধ্য থেকেই নির্বাচিত হন।
রোববার সাপ্তাহিক ভাষণে ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস অপ্রত্যাশিতভাবেই নতুন ১৭ কার্ডিনালের নাম ঘোষণা করেন বলে ভ্যাটিকান রেডিওর প্রতিবেদনে বলা হয়।
পোপ বলেন, আগামী ১৯ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে কার্ডিনাল হিসেবে অভিষিক্ত হবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: