জিকা ভাইরাস পুরো এশিয়াজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরইমধ্যে সিঙ্গাপুরে কয়েকশত মানুষের দেহে জিকা ভাইরাস সংক্রমণের তথ্য এসেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত বিশ্বের ৭০টি দেশে জিকা ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১৯টি দেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সভায় এর মহাপরিচালক মার্গারেট চান বলেছেন, বিজ্ঞানীরা এখনও এ ভাইরাস ঠেকানোর পথ খঁজছেন। এমনিতে জিকা ভাইরাস প্রাণঘাতী না হলেও গর্ভবতী নারীদের ক্ষেত্রে এর ফল মারাত্মক হতে পারে। এ শিশুগুলো হতে পারে অপুষ্ট মস্তিস্ক বা বড় ধরনের ত্রুটি নিয়ে।
গত বছর ব্রাজিল ও আশপাশের দেশগুলোতে জিকার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এ বছর ফেব্রুয়ারিতে জিকার কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।