জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট আইএস তাদের প্রচারণা বিষয়ক প্রধানের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।
সোমবার অন লাইনে প্রকাশ করা এক বিবৃতিতে আইএস জানায় তাদের গণমাধ্যম শাখার প্রধান আল-ফারাদ বেঁচে নেই। তবে আল ফারাদ কবে কোথায় কিভাবে মারা গেছেন তা জানায়নি আইএস।
গত মাসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছিল ৭ সেপ্টেম্বর সিরিয়ায় রাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আল ফায়াদ নিহত হন। আল-ফায়াদকে আইএসের তথ্যমন্ত্রী হিসেবে বর্ণণা করে আসছিল যুক্তরাষ্ট্র।
তিনি আইএসের প্রচারণার বিষয়টিও দেখভাল করতেন। আল-ফায়াদ আইএসের জ্যেষ্ঠ সুরা কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: