আফগানিস্তানের রাজধানী কাবুলে আশুরা উপলক্ষে জড়ো হওয়া শিয়াদের ওপর গুলি চালিয়ে ১৪ জনকে হত্যায় করা হয়েছে। এ হামলায় আরো ৩৬ জন আহত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ আগে কাবুলের অন্যওতম বড় মাজার ‘কারতে সাকি’তে এ হামলা চালায় বন্দুকধারী।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন—পুলিশের পোশাক পরা এক বন্দুকধারী তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। নিহতদের মধ্যেহ ১৩ বেসামরিক নাগরিক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদিকি বলেন, হামলায় আরো ৩৬ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা হারদার হেদায়াত নামের একজন বলেন, প্রথমে তারা গেইটে থাকা পুলিশকে লক্ষ্য করে গুলি করে, তারপর ভিতরে প্রবেশ করে, গুলি সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
প্রাথমিক তথ্যের হামলাকারীর সংখ্যাল তিন জন বলা হলেও সেদিকি জানিয়েছেন, পুলিশের বিশেষ বাহিনীর গুলিতে একজন বন্দুকধারী নিহত হয়েছে।
নিহত হামলাকারী পুলিশের পোশাক পরা ছিল বলে জানিয়েছেন জামশিদ জান নামের আরেক প্রত্যক্ষদর্শী।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি— এ হামলার সঙ্গে কোনো ধরনের সংযোগ থাকার কথাও অস্বীকার করেছেন তালেবানের এক মুখপাত্র।
ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত লোকজন হামলাকারীর মৃতদেহে লাথি মারে, কেউ কেউ লাশটি আগুনে পুড়িয়ে ফেলার কথা বললেও পুলিশ তাদের বাধা দেয়।
কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রাহিমি জানিয়েছেন, হামলা শুরুর পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে দেয়।
গত জুলাইয়ে কাবুলে শিয়াদের একটি প্রতিবাদ মিছিলে আত্মঘাতী বোমা হামলায় ৮৪ জন নিহত ও ১৩০ জন আহত হন। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।