আন্তর্জাতিক

থাইল্যান্ডের রাজা ভুমিবল আর নেই

ভূমিবল আদুলাদেজ
ভূমিবল আদুলাদেজ

থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলায়াদেজ মারা গেলেন— মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বৃহস্পতিবার দেশটির রাজপ্রাসাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রাজধানী ব্যাংককের সিরিরাজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৭ বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই থাই রাজা

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ'র অবস্থার কোনো উন্নতি না হওয়ায়—তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে।

রাজপ্রাসাদের বিবৃতিতে জানানো হয়, রাজা ভূমিবলের অবস্থা এখনও অস্থিতিশীল। ৮৮ বছর বয়সী রাজা কিডনি, যকৃত, রক্তচাপসহ নানা সমস্যায় ভুগছেন।

ব্যাংককের সিরিরাজ হাসপাতালের আইসিইউতে থাকা রাজা ভূমিবলকে রাজ-দায়িত্ব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, প্রিয় রাজার আশু আরোগ্য কামনায় হাসপাতালের বাইরে মঙ্গলের প্রতীক গোলাপি রঙের পোশাক পরে শত শত থাই নাগরিক জড়ো হয়ে প্রার্থনা করছেন।

রাজার রোগমুক্তি কামনায় খোলা হয়েছে বিশেষ বই।

গত মাসের শুরুতে ফুসফুসে গুরুতর সংক্রমণের পর হাসপাতালে ভর্তি করা হয় রাজা ভূমিবলকে।

তিনি বিশ্বে সবচেয়ে বেশি, দীর্ঘ ৭০ বছর ধরে রাজ সিংহাসনে অধিষ্ঠিত আছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ