আগামী পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পেলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেজ।
বৃহস্পতিবার সাধারণ পরিষদ সর্বসম্মতভাবে তাকে এ নিয়োগ দেয়।
দুই মেয়াদে জাতিসংঘ মহাসচিবের পদে থাকা বান কি মুনের দায়িত্ব শেষ হবে এ বছরের ডিসেম্বরে। এরপর নবম মহাসচিব হিসেবে আগামী ১ জানুয়ারি থেকে দায়িত্বগ্রহণ করবেন তিনি।
২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ছিলেন গুতেরেজ।
গত ৬ অক্টোবর গুতেরেজকে সর্বসম্মতভাবে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়ন দেয় নিরাপত্তা পরিষদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: