আন্তর্জাতিক

থাইল্যান্ডে রাজা ভূমিবলের মৃত্যুতে এক বছরের শোক

রাজা ভূমিবলের মৃত্যুতে শোক
রাজা ভূমিবলের মৃত্যুতে শোক

থাইল্যান্ডে রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে এক বছরের শোক পালন শুরু করেছে দেশটির জনগণ। বৃহস্পতিবার তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

এরপর থেকেই শোকার্ত মানুষ রাতভর জেগে সকালে কালো পোশাক পরে রাস্তায় জড়ো হচ্ছেন। শুক্রবার আরো পরে তার মৃতদেহ ব্যাংককের এমারেল্ড মন্দিরে নেয়া হবে। তার মৃত্যুতে আজ দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে মন্ত্রীসভা।

আগামী ৩০ দিনের জন্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ সময়ে জনগণকে কালো পোশাক পড়তে এবং আনন্দ উল্লাস থেকে দূরে থাকার আহবান জানিয়েছে দেশটির সরকার।

রাজার মৃত্যুতে দেশটির অনলাইন সংবাদ মাধ্যমগুলো তাদের পাতা সাদা-কালো করে রেখেছে। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে শোক জানিয়ে বার্তা আসছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ