আন্তর্জাতিক

গ্রিন হাউজ গ্যাসের নির্গমন কমাতে চুক্তি

জন কেরি
জন কেরি

গ্রিন হাউজ গ্যাসের (এইচএফসি) নির্গমন কমাতে দেড়শোরও বেশি দেশ চুক্তিতে পৌঁছেছে— দীর্ঘ আলোচনা শেষে রোয়ানডার প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী ভিনসেন বিরুটা এ ঘোষণা দেন।

শনিবার দেশটির রাজধানী কিগালিতে এসব দেশের প্রতিনিধিদের আলোচনায় এ সমঝোতা হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ চুক্তিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেছেন। এ চুক্তির ফলে ধনী দেশগুলোতে ২০১৯ সাল থেকে গ্রিন হাউসের গ্যাসের নির্গমন কমাতে হবে।

এটি বিশ্বের জন্য বিশাল বিজয় বলে মনে করছেন জন কেরি।

এদিকে, এ চুক্তির আওতায় বিভিন্ন দেশ ৩টি ভিন্ন উপায়ে গ্যাস নিঃসরণ কমাবে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলো ২০১৯ সাল থেকে গ্রিন হাউজ গ্যাসের হাইড্রো ফ্লোরো কার্বনের নির্গমন অন্তত ১০% কমাবে।

এছাড়াও চীন, ল্যাটিন অ্যামেরিকার বিভিন্ন দেশ এবং দ্বীপ রাষ্টট্রগুলোর মতো উন্নয়নশীল দেশ ২০১৪ সাল থেকে এ গ্যাসের নিঃসরণ কমাবে।

এ গ্রিন হাউজ গ্যাস নির্গমনের জন্য বিশ্বে সবচেয়ে বেশি চীন দায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ