মার্কিন নির্বাচনে প্রতিপক্ষ ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের দিকে নতুন অভিযোগ ছুড়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শনিবার তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কে হিলারি কোনো মাদক বা মাদকজাতীয় ওষুধ সেবন করেছিলেন।
নতুন বিতর্কের জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
তিনি অভিযোগ করেন, তার সঙ্গে সর্বশেষ বিতর্কের আগে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করেছিলেন।
এছাড়া বুধবার পরবর্তী বিতর্কের আগে তাদের দুজনের ড্রাগ টেস্ট দেওয়ার প্রস্তাব করেছেন ট্রাম্প। নিউ হ্যাম্পশায়ারে এক সমাবেশে ট্রাম্প আরো অভিযোগ করেন, তার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি হচ্ছে।
এ বিষয়ে হিলারি শিবির থেকে অবশ্য বলা হচ্ছে, উপায় না দেখে ট্রাম্প নির্বাচনকে হেয় করার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, যৌন হয়রানির নানা বিতর্কের প্রেক্ষাপটে এরইমধ্যে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে সমর্থন হারাতে শুরু করেছেন ট্রাম্প।
এর আগে অভিযোগকারীদের একজন, সামার জারভোস অভিযোগ করেন, ২০০৭ সালের দিকে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছিলেন। চাকরির আলোচনার জন্য একটি হোটেলে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ওই ঘটনা ঘটিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকানদের সতর্ক করে দিয়ে বলেন, নভেম্বরের নির্বাচনে আসলে গণতন্ত্রের ওপরই ভোটাভুটি হতে যাচ্ছে।
একজন প্রেসিডেন্ট হবার জন্য ডোনাল্ড ট্রাম্প সৎ ব্যক্তি নন বলেও উল্লেখ করেন ওবামা। বিবিসি