আন্তর্জাতিক

সন্ত্রাসবাদ বৈশ্বিক হুমকির কারণ হয়ে উঠছে, ব্রিকস সম্মেলনে বিশ্বনেতারা

পাকিস্তানই সন্ত্রাসবাদ জন্ম দিচ্ছে: মোদি

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে কাজ করার অঙ্গীকারের মধ্যদিয়ে ভারতের গোয়ায় অনুষ্ঠিত অষ্টম ব্রিকস শীর্ষ সম্মেলন রোববার শেষ হয়েছে। সন্ত্রাসবাদ বৈশ্বিক হুমকির কারণ হয়ে উঠছে-সম্মেলনে অংশ নেয়া সব বিশ্বনেতারাই তা স্বীকার করেছেন।

প্রতিবেশি দেশ পাকিস্তানই সন্ত্রাসবাদ জন্ম দিচ্ছে আর সেখান থেকেই তা ছড়িয়ে পড়ছে-এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় এ বিষয়টিই স্পষ্ট আকারে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের গোয়ায় রোববার ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনের বৈঠকে বিশ্বনেতারা একযোগে স্বীকার করেন যে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং মৌলবাদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে—এটি মোকাবেলায় একযোগে কাজ করা প্রয়োজন।

সম্মেলনে শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এ সন্ত্রাসবাদ যারা লালন ও সমর্থন করছে তারাও সন্ত্রাসীদের মতোই দোষী-আর এ ব্যাপারেও একমত হয়েছেন বিশ্বনেতারা।

আমরা এ বিষয়ে একমত হয়েছি যে, যেসব দেশ সন্ত্রাসবাদ, সন্ত্রাসী এবং সহিংসতাকে প্রশ্রয় দেয় ও সমর্থন করে তারা আমাদের জন্য একজন সন্ত্রাসীর মতোই হুমকিস্বরূপ বলে জানান মোদি।

ব্রিকস-এর পাঁচ সদস্য ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতাদের সমস্যা মোকাবেলায় আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোদি।

বৈঠকে, ব্রিকস কৃষিভিত্তিক গবেষণা প্লাটফর্ম, রেলওয়ে গবেষণা নেটওয়ার্ক, স্পোর্টস কাউন্সিল এবং তরুণদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ তৈরি করে দেয়ার ব্যাপারে একমত হয়েছেন বিশ্বনেতারা।

এর আগে শনিবার রাতে ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও সন্ত্রাসবাদ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন মোদি।

তবে পাকিস্তানের সন্ত্রাসবাদ কিংবা সেখানকার শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে অঙ্গীকার করার বিষয়টি এসময় এড়িয়ে যান চীনা প্রেসিডেন্ট।

ব্রিকস-বিমসটেকের এবারের শীর্ষ সম্মেলনে এবার অংশ নেন এর পাঁচ সদস্যসহ ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।

এবারের সম্মেলনের স্লোগান 'বিল্ডিং রেসপনসিভ, ইনক্লুসিভ অ্যান্ড কালেক্টিভ সলিউশন'।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ