যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় শনিবার একটি রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলিতে কমপক্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে বার্তা সংস্থা এএফপি এক খবরে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েষ্ট অ্যাডামসে স্থানীয় সময় সকালের দিকে এ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন আরেকজনকে খুঁজছে পুলিশ।
গোলাগুলির সময় ওই রেস্তোরাঁয় ৫০ জনের মতো ছিল। জনপ্রিয় এই রেস্তোরাঁটিতে প্রতি শুক্রবার রাতে অনেক লোকের সমাগম ঘটে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: