আন্তর্জাতিক

শেখ হাসিনা ব্রিকস-বিমসটেকে যোগ দেয়ায় মোদির ধন্যবাদ

মোদির টুইট
মোদির টুইট

ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগদানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আতিথেয়তা গ্রহণ করায় সম্মানিত মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের গোয়ায় পৌঁছানোর পর বাংলাই টুইট করে এ কথা জানান মোদি।

ভারত ও বাংলাদেশের সম্পর্ককে মজবুত করতে ভূমিকা রাখায় এ সময় শেখ হাসিনাকে ধন্যবাদও জানান তিনি।

টুইটে মোদি লিখেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আতিথেয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।'

ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রোববার সকালে ভারতের গোয়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রোববার বিকেলে তিনি বিমসটেক লিডারস রিট্রিট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন।

শীর্ষ সম্মেলনের ফাঁকে রাতে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। শেখ হাসিনা সোমবার সকালে দেশে ফিরবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ