আন্তর্জাতিক

ব্রাজিলে কারাগারে কয়েদিদের দুই পক্ষের সংঘর্ষ নিহত ২৫

ব্রাজিলের কারাগারে সংঘর্ষ
ব্রাজিলের কারাগারে সংঘর্ষ

ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে কয়েদিদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম 'জিওয়ানে'র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্রাজিলের উত্তরাঞ্চলের রোরাইমা প্রদেশের রাজধানী বোয়া ভিসতার একটি কারাগারে রোববার সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে সাত জনের শিরশ্ছেদ ও ছয় জনকে পুড়িয়ে মারা হয়েছে।

পুলিশ জানায়, বোয়া ভিসতা শহরের অ্যাগ্রিকোলা ডি মন্টে ক্রিস্টো কারাগারে কয়েদিদের একটি পক্ষ আরেকটি পক্ষের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় কয়েদিরা ছুরি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাগ্রিকোলা ডি মন্টে ক্রিস্টো কারাগারে কয়েদি ধারণ ক্ষমতা ৭৪০ জন হলেও সেখানে বর্তমানে প্রায় ১ হাজার ৪০০ কয়েদি রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ