আন্তর্জাতিক

উড়িষ্যায় হাসপাতালে আগুন, ১৯ জনের মৃত্যু

উড়িষ্যায় হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে
উড়িষ্যায় হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

ভারতের পূর্বাঞ্চলের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের এক হাসপাতালে সোমবার আগুন লেগে কমপক্ষে ১৯ জন মারা গেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

ভুবনেশ্বরের এসইউএম হাসপাতালের তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় নিবিড় পরিচর্যা ওয়ার্ডে ৪০ জনেরও বেশি গুরুতর অসুস্থ রোগী আটকা পড়েন।

ভুবনেশ্বরের পুলিশ কমিশনার যোগেশ খুরানিয়া বার্তা সংস্থা এএফপি’কে বলেন, এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, শতাধিক রোগীকে অন্যান্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে— তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

তিনি আরো বলেন, প্রাথমিক খবরে জানা গেছে, বেশিরভাগই ধোঁয়ায় দম আটকে মারা গেছেন— এছাড়া হাসপাতালের তৃতীয় তলার পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।

স্থানীয় টেলিভিশনের খবরে দেখানো হয়েছে, দমকল কর্মীরা মুখোশ পরে জানালা ভেঙে ভবনে ঢুকছে এবং শ্বাসরোধের হাত থেকে রোগীদের বাঁচাতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে।

পুলিশ কর্মকর্তা শরৎ কুমার সাহু বলেন, এক হাজার শয্যার চারতলা বিশিষ্ট বেসরকারি এ হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং এটা দ্রুত নিবিড় পরিচর্যা ইউনিটে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, বেশিরভাগ গুরুতর রোগীর মুখে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র লাগানো ছিল এবং আগুনে তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে আগুন লাগে। এরপর শতাধিক দমকল কর্মী পরবর্তী পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অনেক রোগী ও হাসপাতালের কর্মী আগুন থেকে বাঁচতে ভবনের বিভিন্ন তলা থেকে নিচে লাফ দেবার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ