আন্তর্জাতিক

স্বদেশি হত্যার দায়ে সৌদিতে প্রিন্স কবিরের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরব
সৌদি আরব

স্বদেশিকে হত্যার দায়ে এক প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদে তিন বছর আগে বিবাদের সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে প্রিন্স তুর্কি বিন সৌদ আল-কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

প্রিন্স কবিরের মৃত্যুদণ্ড রাজধানীতেই কার্যকর করা হয়েছে। তার মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর করা হয়েছে, তার বিস্তারিত বিবরণ জানানো হয়নি। তবে দেশটিতে শিরশ্ছেদের মাধ্যমেই অধিকাংশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, চলতি বছর সৌদি আরবে প্রিন্স কবিরসহ ১৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রাজপরিবারের কোনো সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে বিরল ঘটনা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশের এক নাগরিককে গুলি করে হত্যার কথা স্বীকার করেন প্রিন্স কবির।

আল অ্যারাবিয়া জানায়, নিহত ব্যক্তির পরিবার হত্যাকারীর (প্রিন্স কবির) মৃত্যুদণ্ডের পরিবর্তে ক্ষতিপূরণ (ব্লাড মানি) নিতে অস্বীকৃতি জানায়।

প্রিন্স কবিরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা দেশের প্রত্যেক নাগরিককে এই নিশ্চয়তা দেবে যে নিরাপত্তা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার তৎপর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ