আন্তর্জাতিক

মসুলের জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে আইএস: যুক্তরাষ্ট্র

মুসল
মুসল

ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের শেষ শক্ত ঘাঁটি মসুলের আরো কাছাকাছি পৌঁছে গেছে সরকারি বাহিনী এবং কুর্দি যোদ্ধারা।

সরকারি বাহিনী দক্ষিণ দিক থেকে আর কুর্দি বাহিনী পূর্ব দিক থেকে মসুলে হামলা চালাচ্ছে।

সোমবার মসুল পুনরুদ্ধার অভিযান শুরু করে ইরাকি সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধারা। আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়ে তাদের সহায়তা করছে।

ইরাকি বাহিনী ও কুর্দি যোদ্ধারা আইএসকে ১০টি গ্রাম থেকে হটিয়ে দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট।

এদিকে, আইএস জঙ্গিরা মসুলের জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসির খবরে বলা হয়, এ অবস্থায় মসুলে আটকা পড়েছে ৭ লাখ মানুষ। বর্তমানে সেখানে ৫ হাজারের মতো আইএস জঙ্গি রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ