আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

শেষ টিভি বিতর্কেও ট্রাম্পের হার

টিভি বিতর্ক
টিভি বিতর্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তৃতীয় ও শেষ টিভি বিতর্কেও ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্ধী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন। সিএনএন-ওআরসি জনমত জরিপ অনুযায়ী, হিলারির জনসমর্থন ৫২%, আর ট্রাম্পের ৩৯%। এ বিতর্ক টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ইউনিভার্সিটি অব নেভাডায় শেষ দফা বিতর্কে মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেড় ঘন্টার এ বিতর্কেও তারা পরস্পরকে তীব্র আক্রমণ করেন।

হিলারির কাছে হেরে গেলে ট্রাম্প নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতে পারেন- এমন ইঙ্গিত দিয়েছেন।

আর হিলারি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অমর্যাদা করছেন, যেখানে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়ে থাকে।

ট্রাম্পের মতে হিলারি ‘বাজে মহিলা’, তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। এ সময় হিলারি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চান কারণ ট্রাম্প হবেন তার পুতুল।

বিতর্কের পরপরই সিএনএন-ওআরসি'র এক জনমত জরিপে বলা হয়, এ বিতর্কে হিলারি জয়ী হয়েছেন বলে মনে করেন ৫২% দর্শক আর ট্রাম্পের জনসমর্থন ৩৯%।

বিতর্কে অভিবাসন, সুপ্রিম কোর্ট, অর্থনীতি, বৈদেশিক নীতি, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন বিষয়ে দুই প্রার্থী তাদের অভিমত তুলে ধরেন। সঞ্চালক ছিলেন ফক্স নিউজের সাংবাদিক ক্রিস ওয়ালাস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ